জেলের জালে উঠলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মীর লাশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পর জেলের জালে উঠে আসলো মনিরুল নামের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক পরিচ্ছন্নকর্মীর লাশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পর জেলেরা জাল ফেলে তার লাশ উত্তোলন করে।
বিষয়টি নিশ্চিৎ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী জানান- কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আব্দুস সালামের পুত্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুল বুধবার দুপুর ১২ টার দিকে পাশের গ্রামে নৌকাযোগে বাবা, ভাগ্নে ও ছেলেকে নিয়ে রাইস মিলে ধান ভাঙাতে যাওয়ার সময় চিনাধুকুরিয়ার অথই বিলে পৌঁছালে নৌকা ডুবে যায়। এসময় মনিরুল নিখোঁজ হলে স্থানীয় জেলেরা জাল ফেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকায় থাকা চারজনকে নিয়ে নৌকা ডুবে গেলেও সবাই সাতরে ভেসে থাকে। কিন্তু মনিরুল নিজের সন্তানকে বাঁচাতে হাতের উপর ছেলেকে উচু করে ধরে রাখতে গিয়ে দীর্ঘসময় পর নিজে ক্লান্ত হয়ে তলিয়ে যায়। এলাকাবাসী তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর তিনজন জীবিত উদ্ধার হলেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মনিরুলের মৃতদেহ এলাকাবাসী পানি থেকে উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার
বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ
রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান