ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ব্রিতে এসডিসিটিআর প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:৩৮

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুর সদর দপ্তরে ‘‘ডেভেলপমেন্ট অফ শর্ট-ডিউরেশন কোল্ড-টলারেন্ট রাইস ভ্যারাইটিজ ফর হাওড় এরিয়াস্ অফ বাংলাদেশ (এসডিসিটিআর)’’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্রির ট্রেনিং কমপ্লেক্সের ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) নির্বাহী পরিচালক ড. নাথুরাম সরকার এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, কেজিএফ'র পরিচালক (ক্রপস এন্ড ন্যাচারাল রিসোর্স) ড. মো. আক্কাস আলী। 

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হোমনাথ ভান্ডারী, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইরি-বাংলাদেশ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইরির প্রজেক্ট লীড এবং রাইস ব্রিডার ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট লীড (ব্রি অংশ) ও ব্রির মূুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথী বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক