তানোরে ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, তালন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ সকালে তিনি তালন্দ ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম তদারকি করেন।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দীন বাবু, ইউপি সচিব রাসেল রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-৩ এর উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম আদালত সহকারী মারুফ হাসান সিদ্দিকীসহ ইউপির সকল সদস্য-সদস্যা ও গ্রাম পুলিশবৃন্দ।
পরিদর্শনকালে কমিশনার ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং একটি গাছের চারা রোপণ করেন। তিনি জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, “গ্রামীণ জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেয়ার প্রথম স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। তাই এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”
তিনি ডিজিটাল সেন্টারের কার্যক্রম, নাগরিক সনদ প্রদান, ভিজিএফ-ভিজিডি কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মান যাচাই করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে নিয়মিত পরিষদ সভা আয়োজন ও উন্নয়ন কাজে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন।
পরিদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গ্রাম আদালতের কার্যক্রম। কমিশনার জানতে চান, সাধারণ মানুষ কতটা সহজে এই আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাচ্ছে। তিনি বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামের মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে এবং আদালতের মামলার চাপও কমবে। এ সময় তিনি গ্রাম আদালত এজলাস, রেজিস্টার ও নথিপত্র তদারকি করেন এবং গ্রাম আদালত সহকারীকে দিকনির্দেশনা প্রদান করেন।
ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে কমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়ন পরিষদ প্রকৃত অর্থেই জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এ সময় তিনি তালন্দ ইউপি প্রাঙ্গণে একটি ফলজ ও একটি বনজ বৃক্ষ রোপণ করেন।
এমএসএম / এমএসএম
ভালো কাজ করলেতো প্রিয় মানুষ হবেই রাণীনগরে ইউএনওর উদ্দেশ্যে এমপি রেজু
পাথরঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বাগেরহাটে আউটর্সোসিং এ কর্মরত ৬৬ জন কে পূনবর্হাল রাখার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার
সুবর্ণচরে নজরুল বর্ষের উদ্বোধন
নাগরপুরে নিখোজের ৩ দিন পর পাট ক্ষেতে মিলল অর্ধগলিত লাশ
পটুয়াখালীতে সুষ্ঠু পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী প্রায় ১৬ হাজার
শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে
জেল থেকে ফিরে ফের ইয়াবা কারবার,৩২৫ পিস ইয়াবাসহ আটক নারী
নিরাপদ খাদ্যের বার্তা নিয়ে টুঙ্গিপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু
নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
আকস্মিক মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান