তানোরে চুরিকৃত ১০ লক্ষ ৯৫ হাজার টাকা প্রকৃত মালিকের জিম্মায় প্রদান
রাজশাহীর তানোরে চুরিকৃত ১০ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করেছে তানোর থানা পুলিশ।আজ থানা চত্বরে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে টাকা হস্তান্তর করা হয়।
ঘটনাটি রাজশাহীর তানোর থানার এফআইআর নং-২২, তারিখ ২৯ জুলাই ২০২৫, ধারা ৩৭৯ দণ্ডবিধি-এর মামলার সাথে সংশ্লিষ্ট। উদ্ধারকৃত টাকা মামলার বাদিনী মোছাঃ মাবিয়া খাতুন-এর জিম্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব মোঃ আফজাল হোসেন, অফিসার ইনচার্জ, তানোর থানা, তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ হাসমত আলী, এএসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিনসহ তানোর থানার আরও পুলিশ সদস্যবৃন্দ।
এ প্রসঙ্গে অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, “আল্লাহর অশেষ রহমতে তানোর থানাধীন সাব-রেজিস্ট্রি অফিস থেকে এক বৃদ্ধা মহিলার, যিনি ক্যান্সারের রোগী, চুরি হয়ে যাওয়া ১১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে ১০ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে টাকা ফেরত প্রদান করতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই উদ্ধার অভিযানে জড়িত সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।”স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকেও তানোর থানা পুলিশের এ সফল অভিযানকে সাধুবাদ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান