সেনা অভিযানে মাটিরাঙ্গায় অবৈধ ভারতীয় পণ্য জব্দ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে বিপুল পরিমান ভরতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) মধ্যরাতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে এসব পণ্য সামগ্রী জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এতে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে চকলেট,ঔষধ ও পারফিউম রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৮লক্ষ ১৮হাজার ২৬০ টাকা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল ইব্রাহিম আধহাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,ওয়ারেন্ট অফিসার মো: আশেক এলাহীর নেতৃত্বে আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান