ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে তেতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিনসহ মালামাল আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২১-৮-২০২৫ বিকাল ৫:৯
পঞ্চগড়ের তেতুলিয়ায় অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে উপজেলা প্রশাসন৷ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর গনাগছ এলাকায় করতোয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। 
এ সময় করতোয়া নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের সময় অবৈধ পাঁচটি ড্রেজার মেশিন,পাম্প,পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় জড়িত অসাধুরা চক্রের সদস্যরা৷পরে মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
 
অভিযানে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। 
 
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন,অভিযানে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান।নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত