কুষ্টিয়ায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন
“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ ব্যাচের নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি) নেওয়া হয়। চারটি ধাপে অনুষ্ঠিত এই পরীক্ষায় ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। প্রার্থীরা প্রতিটি ধাপে অংশগ্রহণ করেন এবং তাদের শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত।” এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আসা প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এই নিয়োগ কার্যক্রমে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তাদের তদারকিতে একটি সুশৃঙ্খল পরিবেশে দিনব্যাপী পরীক্ষা সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা