ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

টেকনাফে ভিডব্লিউবি চালের কার্ড পানিতে ফেলে দিলেন মহিলা ইউপি সদস্য, অভিযোগ স্বজনপ্রীতির


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ১:১৯

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকার প্রদত্ত ভিডব্লিউবি ৩০ কেজি চালের কার্ড বিতরণের সময় প্রকাশ্যে এক কেলেঙ্কারির ঘটনা ঘটে। এ সময় হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন পারভীন কবির উত্তেজিত হয়ে প্রায় দুই শতাধিক কার্ড পানিতে ফেলে দেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি আমার নজরে এসেছে। এখন পর্যন্ত যা জেনেছি, মহিলা ইউপি সদস্য নিজের নামেও কার্ড নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে মহিলা ইউপি সদস্য নাসরিন পারভীন কবির বলেন, “আমি নিজের নামে কার্ড করেছি এটা সত্যি। আমার রাগ উঠে গিয়েছিল বলেই কার্ডগুলো পানিতে ফেলে দিয়েছি। কারণ চেয়ারম্যান আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন না। তিনি আমার অনেক কার্ড বাতিলও করে দিয়েছেন। ফেলে দেওয়া কার্ডের সংখ্যা দুই শতাধিক হবে। আমার এবং মেয়ের নামে কার্ড করার বিষয়টিও ঠিক আছে। আসলে এসব কার্ড আমি অসহায় মেয়েদের জন্যই করেছি।”

ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কার্ড বিতরণের সময় ওই ইউপি সদস্য নিজ হাতে সরকারি চালের কার্ড ছিঁড়ে পানিতে নিক্ষেপ করছেন। এ দৃশ্য জনমনে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, “সরকারের দেওয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি চালের কার্ড প্রকৃত দরিদ্রদের হাতে না গিয়ে জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজন ও প্রভাবশালীদের দখলে চলে যায়। এবার সেটির নগ্ন প্রমাণ মিলেছে।”

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ