ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

“কালকিনিতে শিশু নিখোঁজ, ৭০ দিনেও রহস্য অমীমাংসিত”


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ২:৬

মাদারীপুরের কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রী নিখোঁজ হওয়ার ৭০ দিন অতিক্রান্ত হলেও এখনও তার সন্ধান মেলেনি। শিশুটির নাম নাছিমা (৮)।

শুক্রবার সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ জানায়, গত ১৪ জুন রাতে নাছিমা পাশের একটি বিয়ের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার পর নাছিমার নানু আইমুন নেছা কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ প্রাথমিকভাবে অভিযান চালালেও শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

সংবাদ সম্মেলনে নাছিমার নানা হারুন বেপারী অভিযোগ করে বলেন, “আমার নাতনি দীর্ঘদিন ধরে নিখোঁজ। এত সময় পেরিয়ে গেলেও প্রশাসন তার কোনো খোঁজ দিতে পারেনি। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, দ্রুত তাকে উদ্ধার করা হোক।”

নানু আইমুন নেছা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমরা রাত-দিন কষ্টে আছি। নাছিমার কোনো খবর না পেয়ে আমাদের খাওয়া-দাওয়া, ঘুম সবকিছু বন্ধ হয়ে গেছে।”

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শিশুটিকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২