কলাবাড়িয়ায় জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিলে আল্লামা সাঈদীর রুহের মাগফিরাত কামনা
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে কলাবাড়িয়া মার্কাজ মসজিদে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জাতির শান্তি, সমৃদ্ধি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং বিশেষভাবে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে কলাবাড়িয়া বাজার সংলগ্ন ইউনিয়ন কার্যালয়ে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন
“বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি ইসলামের দাওয়াহ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমরা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কলাবাড়িয়ায় নতুন এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত, শক্তিশালী ও গতিশীল হবে। সাধারণ মানুষের সেবায় এটি হবে এক আলোকবর্তিকা।”
তিনি আরও বলেন—
“আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ছিলেন ইসলামী আন্দোলনের এক অগ্রপথিক ও প্রেরণার উৎস। তার জীবন, সংগ্রাম ও অবদান আমাদের জন্য দিকনির্দেশনা। আমরা তার আদর্শকে লালন করে জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম এবং কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও নড়াইল জেলা মজলিশে শুরা সদস্য হাফেজ জাকারিয়া মোল্লা।
মাওলানা তরিকুল ইসলাম বলেন—
“ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে উঠলে জনগণের কল্যাণে কাজ করা সহজ হবে। এই অফিসকে কেন্দ্র করে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।”
হাফেজ জাকারিয়া মোল্লা বলেন—
“শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করাই হবে এই অফিসের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মোস্তাক আহমদ, ইলিয়াছাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মুসল্লী, পহরডাংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার লিয়াকত আলী খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সভাপতি-সেক্রেটারিসহ বিপুল সংখ্যক কর্মী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর সেখ জাবেদ আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ সোহাইল ইসলাম।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে কলাবাড়িয়া ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ