ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ২:৩৮

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর সারেং বাড়ির পাশে অবৈধ পন্থায় বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ অগাস্ট) ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ। কিন্তু জরিমানা করেও ঠেকানো গেলো না বালু উত্তোলন!

জানা যায়, বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর এলাকার একটি অসাধু চক্র অনুমোদন বিহীন বালু উত্তোলন করে আসছে উপজেলার বিভিন্ন জায়গায়। এই চক্রটি ইজারাদার মেসার্স খান ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামকরে উপজেলার বিভিন্ন জায়গায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। কিন্তু স্থানীয় প্রশাসনকে অবহিত করছে না। স্থানীয় প্রশাসনের অনুমতি না নেয়ায় শুক্রবার ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ। বালু উত্তোলনে জরিত স্থানীয় মির্জা পিরু নামে একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ড্রেজারে থাকা বালু উত্তোলনের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নেয়ার জন্য বলা হলেও মানে নি নৌকা ও বালু উত্তোলনে জরিত চক্রটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে নদীপথে ড্রেজারের মাধ্যমে বালু/মাটি পরিবহন করে আনলোড করায় জরিমানা করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার