অষ্টগ্রামে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত
জাতীয় মৎস্য পক্ষ ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় উপজেলার ধলেশ্বরী নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় মৎস্যজীবী, রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম।
বক্তব্য রাখেন, অষ্টগ্রাম বিএনপির সৈয়দ ফইয়াজ হাসান বাবু, তানভীর আহমেদ তামান্না, রফিকুল ইসলাম রফিক, রবিউল হক মিলকি শ্যামল, সুমন মুন্সি, ও মাহফুজ আলম দানাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হাওরের উন্মুক্ত জলাশয়গুলো সাধারণ মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হলেও নানা সীমাবদ্ধতায় মাছের প্রাপ্যতা হ্রাস পাচ্ছে।
তাঁরা হাওরের জলাশয়গুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান এবং মৎস্য আইন বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ, অবাধ শিকার নিয়ন্ত্রণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।
আবদুর রহিম বলেন, “এই অঞ্চলের মৎস্যজীবীরা দিন দিন সংকটে পড়ছেন। সঠিক পরিকল্পনা ও সরকারি নজরদারি ছাড়া হাওরের সম্ভাবনা রক্ষা করা কঠিন হবে।”বক্তারা আরও বলেন, শুধু পোনা অবমুক্ত করলেই হবে না — দরকার এসব পোনার সুরক্ষা, বাড়তি সচেতনতা, এবং সরকারি সহায়তা।
তাঁরা হাওরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবভিত্তিক কর্মসূচি নেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে ধলেশ্বরী নদীতে বিভিন্ন প্রজাতির রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়
এমএসএম / এমএসএম
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ