দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে খোকসা উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন
বৃষ্টি উপেক্ষা করে টানা ১৬ বছর পর প্রকাশ্যে খোকসা উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে খন্ডে খন্ডে মিছিল সহ নেতাকর্মীরা সম্মেলনের স্থান খোকসার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জানিপুর সরকারি মাধ্যমিক পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপি'র আহবায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ।
বেলা ১২ টার দিকে উপজেলা বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র চেয়ারপার্সন এর উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি'র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এশিউর গুরুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপি'র সভাপতি এ.জেড.জি রশিদ রেজা বাজু, খোকসা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ।
অনুষ্ঠানের উপস্থিত থাকা বক্তারা বলেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেবে না দেশের সাধারণ জনগণ। তারা ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে চাই।এবং ভোট দেয়ার অধিকার আবার ফেরত চায়।
সম্মেলনের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিকতা শেষ হলে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলে কুষ্টিয়া জেলা বিএনপি'র দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার এ্যাডঃ আলহাজ্ব আব্দুল মজিদ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। আর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিচ।
সম্মেলনের মঞ্চে'ই সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করাই আনন্দিত খোকসা ও উপজেলা বিএনপি'র নেতা কর্মীরা।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা