ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২৩-৮-২০২৫ বিকাল ৫:৪১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চান মিয়া (৪২), পিতা দুদুমিয়া, সানজাপাড়া রসুলপুরকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

অপরদিকে, দেওগ্রাম এলাকার মুকুলের ছেলে বুলবুলকে ১০ পিস ট্রামাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া, অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনায় এসআই মন্টু রহমানের নেতৃত্বে বিশেষ টিম রসুলপুর এলাকা থেকে ৪০ পিস ট্যাপেনটেডল ট্যাবলেটসহ মো. আবু জর গিফারীকে (পিতা চান মিয়া) গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধেও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম  বলেন, মাদক দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক