ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় কৃষিতে জনপ্রিয় হচ্ছে পার্চিং পদ্ধতি


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৫

দিন দিন কৃষিতে জনপ্রিয় হচ্ছে পার্চিং পদ্ধতি, মাগুরার শালিখায় ধান ক্ষেতের পোকা দমনে কীটনাশকের পরিবর্তে কৃষকেরা পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন।

ফসলের মাঠে ক্ষতিকারক পোকা দমনে কৃষকেরা তাদের ফসলি মাঠে পাখি বসার জন্য বাঁশের কঞ্চি, ধইনঞ্চার ডাল, খুঁটি বা গাছের ডাল পুঁতে রাখছেন। যাতে করে ক্ষতিকারক পোকামাকড় পাখি খেয়ে ফেলে, ফলে ফসলে ক্ষতিকারক কীটনাশক কম লাগে। পার্চিং একটি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পদ্ধতি যা ফসলের উৎপাদন বাড়ায় এবং পরিবেশের জন্য উপকারী। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ৭টি ইউনিয়নের আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৭৯০ হেক্টর  যার ৮০ ভাগ জমিতে ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে ব্যবহার করা হয়েছে পার্চিং পদ্ধতি। 

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান ক্ষেতের মধ্যে বাঁশের লাঠি ও বিভিন্ন গাছের ডাল (খুঁটি) পুঁতে রেখেছে, এসব ডালে খুঁটির উপরে দোয়েল, ফিঙ্গে, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে আছে, এসকল পাখি ধানক্ষেতের পোকা খেয়ে ফেলছে।

উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামের কৃষক বদরুল আলম জানান, ধান ক্ষেতের ক্ষতিকর ঘাস ফড়িং, চুঙ্গি, পাতা মোড়ানো, ও মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পার্চিং পদ্ধতি ব্যবহার করছি। 

একই গ্রামের কৃষক তপন বিশ্বাস বলেন, আমার ধান ক্ষেতের মধ্যে অনেক গুলো গাছের ডাল পালা পুঁতে রেখেছি এসব ডালে পাখি বসে ক্ষেতের ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। এতে করে কীটনাশকের পরিমান কম লাগবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ রায় জানান, ক্ষতিকর পোকার হাত থেকে ক্ষেতের ফসল রক্ষায় শালিখার অধিকাংশ কৃষক পার্চিং পদ্ধতি ব্যবহার করছে। পার্চিং পদ্ধতি এক পরিবেশ বান্ধব পদ্ধতি। বিনা খরচে এ পদ্ধতি ব্যবহার করে কৃষকেরা যেমন পোকার হাত থেকে ফসল রক্ষা করছেন, তেমনি আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত জানান, শালিখা উপজেলার ৮০ শতাংশ ধানের জমিতে পার্চিং এর কাজ চলমান রয়েছে। কৃষি বিভাগের পার্চিং, কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত উঠান বৈঠক ও অন্যান্য পরিবেশ বান্ধব চাষাবাদ কর্মসূচির কারণে কীটনাশকের ব্যবহার ৫০ শতাংশ কমে গিয়েছে। 

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১