কুষ্টিয়ার দৌলতপুরে পানিবন্দি ২ হাজার পরিবারকে যুবদলের ত্রাণ সহায়তা
তারেক রহমানের নির্দেশনায় শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে দিনব্যাপী কার্যক্রম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যাকবলিত এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ২ হাজার পানিবন্দি পরিবারকে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে শরীফ উদ্দিন জুয়েল বলেন,বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং থাকবে। এটি কেবল একটি ত্রাণ বিতরণ কর্মসূচি নয়, এটি মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ ও ভালোবাসার প্রকাশ।”
তিনি আরও বলেন,পানিবন্দি মানুষের সঠিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান সরকার (মন্টি সরকার), উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান নান্নু মাস্টার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দেওয়ান প্রমুখ।
ত্রাণ গ্রহণকারী অসহায় বানভাসি মানুষরা যুবদলের এই মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা