ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ডা:কে এম বাবর সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৬

গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা ও গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ডা: কে এম বাবরের বাসায় গত ২২ আগস্ট রাত ২টায় সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত দেশীয় পাইপগান উদ্ধার করে তারা।

এ বিষয়ে শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডা. কে এম বাবরের স্ত্রী ডা. রাবেয়া আক্তার লিখিত বক্তব্যে বলেন, “আমার স্বামী ডা. কে এম বাবর গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কে বা কারা রাতে আমার শাশুরির বাথরুমে কমোডের ফ্ল্যাশের মধ্যে অস্ত্র রেখে যায়। পরে খবর পেয়ে রাত ২টায় ৪০ থেকে ৫০ জন সেনা সদস্য তল্লাশি চালিয়ে কমোডের ভেতর থেকে ওই পরিত্যক্ত দেশীয় পাইপগান উদ্ধার করেন। বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আবুল খায়ের, বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনা, অ্যাড. সেলিম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, শেখ হাছিবুর রহমান, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস