টেকনাফে মুক্তিপণে ফিরেছে অপহৃত ব্যবসায়ী
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫ হাজার টাকা মুক্তিপণের’ বিনিময়ে অপহরণকারির কবল থেকে মুক্তি পেয়েছেন মাছ ব্যবসায়ি মাহমুদুল হক
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফের হ্নীলার আলিখালী পাহাড়ী এলাকায় মুক্তিপণের টাকা রেখে আসার পর শনিবার বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী নিজেই।
অপহৃত মাহমুদুল হক (৩৮) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
৮ আগস্ট সকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাা থেকে অপহরণ হয় এই ব্যবসায়ী। এরপর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
ফিরে আসা মাহমুদুল হক জানান, তাকে ৫ দিন আটক রেখেছে টাকার জন্য অনেক মারধর করা হয়েছে। টাকা নিয়ে পাহাড়ে রেখে আসলে পরে তারা আমাকে ছেড়ে দিয়েছে। আমি অনেক অসুস্থ বেশি মারধর করা হয়েছে। তারা ১০ জন রয়েছে, তাদের কাছে ৪টি ভারী অস্ত্র রয়েছে, তাদের মধ্যে বাংলাদেশী ও রোহিঙ্গা রয়েছে।
টেকনাফ হাসপাতালের চিকিৎসক সাঈদ চৌধুরী বলেন, মাহমুদুল হকের সারা শরীর জুড়ে কালো ও লালচে রক্তে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। মারধর ও বিভিন্ন ধরনের নির্যাতনের চিহ্ন। ভালেভাবে হাঁটা চলা করতে পারছে না। দীর্ঘদিন তাকে বেড রেস্টে থাকতে হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত তো কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এটি নিয়ে পুলিশ কাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান