ফেসবুকে পরিচয়, প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে
প্রযুক্তির যুগে দূরত্ব যেন আর কোনো বাধা নয়। তারই প্রমাণ মিলেছে কুষ্টিয়ার খাজানগর এলাকায়। ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপর বন্ধুত্ব ও প্রেম। সেই প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক, শি জিং সিং। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি এখন ‘সোহান মাহমুদ’।
কুষ্টিয়ার খাজানগর এলাকার মেয়ে বৃষ্টি খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় শি জিং সিং-এর। ধীরে ধীরে গড়ে ওঠে গভীর ভালোবাসার সম্পর্ক। সেই ভালোবাসাকে পরিণয় দিতে সম্প্রতি বাংলাদেশে এসে বিয়ে করেছেন বৃষ্টিকে। এখানেই শেষ নয়, প্রেমিকার পরিবারের সম্মান রক্ষার্থে এবং নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শি জিং সিং। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে সোহান মাহমুদ। ইসলামিক রীতিনীতি মেনে বৃষ্টি খাতুনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের।
স্থানীয়রা এই ঘটনাকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। খাজানগরের মানুষও এক ভিন্নধর্মী ও আন্তসাংস্কৃতিক এই বিবাহে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। বৃষ্টি খাতুনের পরিবার জানিয়েছে, “শি জিং সিং একজন ভদ্র ও আন্তরিক মানুষ। তিনি আমাদের সংস্কৃতি ও ধর্মকে শ্রদ্ধা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা অত্যন্ত খুশি।” প্রেম, পারস্পরিক শ্রদ্ধা এবং সংস্কৃতি অতিক্রম করে ভালোবাসার এই গল্প এখন শুধু খাজানগর নয়, গোটা কুষ্টিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা