জঙ্গল সলিমপুরে সম্প্রীতির বার্তা ছড়ালেন আনোয়ার ছিদ্দিক চৌধুরী
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে সম্প্রীতির অনন্য বার্তা ছড়ালেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী। রোববার দুপুরে এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বক্তব্যের মধ্য দিয়ে তিনি এ বার্তা ছড়ান। এসময় তিনি বলেন, আমরা বিএনপি-জামায়াত দুই ভাই। এই এলাকাটাকে কিভাবে সুন্দর করে পরিচালনা করা যায় সেটি আমরা দুই ভাই ঠিক করব। যেন এখানে হানাহানি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং না থাকে। আমরা চাই সুন্দর সমাজ। অনুষ্ঠানে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আনোয়ার ছিদ্দিক চৌধুরী সম্প্রতি শিক্ষা বোর্ড কর্তৃক এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই এলাকাটি অনেক সমস্যায় জর্জরিত। এখানে বিদ্যুৎ থাকেনা, পানি থাকেনা, অধিকাংশ মানুষ অর্থের কষ্টে ভোগে। তাছাড়া এখানে ভোটার হতে না পারার সমস্যা আছে। নাগরিক সেবাগুলো এখানকার মানুষ পায় না। ডিসিকে ও এসপিকে আমি জানিয়েছি বিষয়গুলো। এগুলো বাস্তবায়নে আমরা বিএনপি-জামায়াত দুই ভাই মিলে কাজ করব। আমরা গঠন করব আগামী সুন্দর-শান্তির পায়রা জঙ্গল সলিমপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের এসিসট্যাণ্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল, জঙ্গল সলিমপুর নগর সভাপতি ছায়দুল জক ছাদু, সেক্রেটারি বোরহান উদ্দিন জিয়া, দপ্তর সম্পাদক ও যুবদল নেতা মিজানুর রহমান রাজু, জঙ্গল সলিমপুর সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মহিব্বুল্লাহ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার নুরুন নবী, জয়েন্ট সেক্রেটারি এম আইয়ুব বাচ্চু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আনোয়ার ছিদ্দিক চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো করে পড়ো। এটাই তোমাদের প্রতি আমার একমাত্র উপদেশ। পড়, পড়, পড়। কোন মোবাইল, অপসংস্কৃতির দিকে তোমরা ধাবিত হইয়ো না। যেকোন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে আমি তোমাদেরকে সর্ব্বোচ্চ সহযোগিতা করব। সেইসাথে এই এলাকা উন্নয়নে কাজ করব।
এর আগে রোবার বেলা এগারোটায় আনোয়ার ছিদ্দিক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে কমিটির সদস্যদের নিয়ে বিদ্যালয় ঘুরে দেখেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস