ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিলনের পোষ্টার ফেস্টুন ভাংচুর
রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের পোষ্টার ও ফেস্টুন ছিড়ে ভাংচুর ও গায়েব করেছে দুষ্কৃতকারীরা। গত রোববার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলা এবং তানোর উপজেলার বিভিন্ন জনবহুল মোড়ে ঘটেছে এমন পোষ্টার ও ফেস্টুন ভাংচুর ও গায়েব করার ঘটনাটি ঘটেছে। তানোর উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম এমন নেক্কার জনক কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পোষ্টারে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষ হীন নেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল। সব ছিড়ে ফেলা হয়েছে।রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু শক্রতা থাকা সঠিক না। মনোনয়ন যিনি পাবেন তার হয়ে সবাই কাজ করব। একাধিক প্রার্থী থাকতে পারে। তাই বলে পোষ্টার ফেস্টুন ছিড়ে কখনো মানুষের মন জয় করা যায় না। তিনি জানান, বিষয়টি শোনার পর ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাই সহ ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে।এবিষয়ে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে জানা যায়নি। এসব নোংরামি করে কখনো মানুষের মন পাওয়া যায়না। আমি আমার নেতাকর্মীদের ধৈর্য সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়েছি।
এবিষয়ে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সম্প্রতি,বিগত দিনে দিবাগত রাতে তানোর থানার মোড় সহ বিভিন্ন জনবহুল মোড়ে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন পোস্টার ও ফেস্টুন ছিড়ে গায়েব করার ঘটনা ঘটেছিলো।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান