তানোর কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসায় নতুন মসজিদ উদ্বোধন
রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসায় নতুনভাবে নির্মিত মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ মতিন। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আঃ ওয়াজেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী পর্ব শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরবর্তীতে মধ্যাহ্নভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসাটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০২ সালে পাঠদানের অনুমতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২২ জন শিক্ষক-কর্মচারী এবং ৪৪৮ জন শিক্ষার্থী রয়েছে। আধুনিক শিক্ষা বিস্তারের পাশাপাশি ইসলামী শিক্ষার প্রচারেও মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মাদ্রাসার নিজস্ব মোট জমির পরিমাণ ১.৮১ একর। ২০১২ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক চারতলা ফাউন্ডেশনের উপর একতলা ভবন নির্মিত হয়। এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণের কাজ চলছে।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিষ্ঠানটিতে আলিম স্তরে পাঠদানের অনুমতি প্রদান করা হলে তানোর ও আশপাশের এলাকায় মাদ্রাসা শিক্ষার আরও ব্যাপক প্রসার ঘটবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান