গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় গোপালগঞ্জ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন হয়। সাত দিনব্যাপী অনুষ্ঠান শেষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা গোপালগঞ্জ-এর বিজন কুমার নন্দী। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডি (দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প) মোঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সদর, গোপালগঞ্জ দেবলা চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার প্রান্ত সাহা, খামার ব্যবস্থাপক, গোপালগঞ্জ তানজিলা আক্তার নিপাসহ মৎস্য চাষি, জেলে, মৎস্যজীবী ও এনজিও প্রতিনিধিরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার পাশাপাশি তা সংরক্ষণের জন্য সবাইকে সচেতন হতে হবে। অবৈধ মাছ শিকার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
উল্লেখ্য, সাত দিনব্যাপী এ কর্মসূচিতে ছিল—পোনা মাছ অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা, সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, মৎস্য চাষী, জেলে ও মৎস্যজীবীদের সমন্বয়ে স্থায়িত্বশীল মৎস্য সম্পদ ব্যবহারে মতবিনিময়, জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদনবিষয়ক ক্যাম্পেইন, মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এভাবেই গোপালগঞ্জে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
এমএসএম / এমএসএম
সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান