ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ১২:১৫

" অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" প্রতিপাদ্যকে ধারণ করে রবিবার বিকাল ৪টায় শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী আহসান, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্ড স্টাডিজ (সিএনআরএস) এর ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমুল হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী ও মৎস্যজীগণ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার। 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশীয় প্রজাতির মাছ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই এই প্রজাতির মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নদী-নালা, খাল বিল, ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছ রক্ষা ও সংরক্ষণ অত্যন্ত জরুরী। 

পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। কুইজে প্রথম স্থান অর্জন করেন আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থী রুদ্র দত্ত, দ্বিতীয় হয়েছেন একই বিদ্যালয়ের তরী বিশ্বাস ও সায়মা আক্তার রিমি তৃতীয় স্থান অর্জন করেছেন। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। 

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা