ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ৩:১৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত রাষ্ট্র সংস্করণ ৩১ দফা দাবি বাস্তবায়নে বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি বাজার সহ নিয়ামতি ইউনিয়ন এর নতুন বাজার, মহেশপুর, চামটা এমন কয়েকটি স্থানে ২৪  আগস্ট রবিবার সকাল দশটায় এ পথ সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বরিশাল জেলা বিএনপি ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির, এডভোকেট নজরুল ইসলাম খান রাজন 
এবং এই সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি বাকেরগঞ্জ উপজেলা ও সাবেক সহ-সভাপতি বরিশাল জেলা বিএনপি, আলহাজ্ব আব্দুল মালেক শিকদার। এ ছাড়াও এ পথসভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপি'র সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা , পৌর বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য ঢাকা দক্ষিণ যুবদল সালাম শিকদার বাকেরগঞ্জ উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত পথসভায় নজরুল ইসলাম খান রাজন বক্তৃতা রেখে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নেতৃত্বে  এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শকে যারা বুকে ধারণ করি, আমরা অবশ্যই সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, নৈরাজ্য মুক্ত, এবং আওয়ামীকরণ মুক্ত করে একটি সুশৃংখল এবং সুন্দর বাকেরগঞ্জ তৈরি করবো। তিনি আরো বলেন বাকেরগঞ্জ আবুল হোসেন খান এর নেতৃত্বে বাকেরগঞ্জ কয়েকটি ইউনিয়নে পকেট কমিটি ও কমিটি বাণিজ্য করা হয়েছে আমি এই নেতৃত্বের ধিক্কার জানাই আমি চাই বাকেরগঞ্জ এই ব্যবসায়ী রাজনৈতিক সিন্ডিকেট ভেঙ্গে দলের কমিটিতে ত্যাগীদের স্থান দেয়া হোক তেগীরা কখনোই সন্ত্রাসী ও নৈরাজ্য কার্যকলাপে জড়িত থাকে না, সারাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে দলে ত্যাগীদের স্থান দিতে হবে আমাদের সকলকে একত্রিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নির্দেশিত রাষ্ট্রসংস্কর ৩১ দফা দাবি, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, নির্মূল করে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করার লক্ষ্যে আমাদের বদ্ধপরিকর থাকতে হবে।

এমএসএম / এমএসএম

শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী

পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করতে সরকারের প্রতি অনুরোধ

বরগুনায় সাংবাদিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় শেষ হলো লাখ ভক্তের সমাগমের তিন দিনব্যাপী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

মনোহরগঞ্জে ফাগুনেও নেই লালের আভা -হারিয়ে যাচ্ছে শিমুল

খালিয়াজুরীতে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ

দাউদকান্দিতে কুরআন তিলাওয়াত ও গজল পরিবেশনের মধ্য দিয়ে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

কুমিল্লার দাউদকান্দি-তে গভীর রাতে অগ্নিকাণ্ড

নাঙ্গলকোটে সূর্যমুখী চাষে সফলতার স্বপ্ন দেখছেন চাষি ইউসুফ

জনগণের রায়কে আদালতে নেওয়া হলে আমাদের রাজপথে যেতে হবে - নাহিদ ইসলাম