ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৫-৮-২০২৫ রাত ৯:২৮

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা রাজউক এর প্রধান স্থপতি মোশতাক আহমেদের পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক প্রকাশ করেন। 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্রধান স্থপতি মোশতাক আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা আজ ২৫ আগস্ট সোমবার, দুপুর ১২.০০ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর।
তাঁর ইন্তেকালের সংবাদে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। রাজউক এর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় এবং তাঁকে যথাযোগ্য মর্যাদায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্যে, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফার নিজ জেলা পিরোজপুর। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার পরিচয় প্রদানের পাশাপাশি নিজ এলাকায় জনসেবামূলক কর্মে নিয়োজিত ছিলেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই পুত্রসন্তান-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজউক এর পক্ষ থেকে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। রাজউক পরিবারের সকলে কামন করেন মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন। আমীন।

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল