জুতার ভিতরে হেরোইন পাচারকালে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫
রাজশাহীতে র্যাবের অভিযানে নতুন জুতার সেলাইকৃত সোলের ভিতরে অভিনব কায়দায় ১২০ গ্রাম হেরোইন পাচারকালে বিশু হেমরম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গোদাগাড়ী উপজেলার কাকনহাট চাত্রাপুকুর নুন্দাপুর গ্রামের মৃত জগেন হেমরমের ছেলে বিশু হেমরম(৩৮)
সোমবার(২৫ আগস্ট) রাতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায় ১ মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রয় করার জন্য অবস্থান করছে এই সময় অভিযান পরিচালনা করে তার দেহ তল্লাশি করে তার পায়ে থাকা নতুন জুতার সেলাইকৃত সোলের ভিতরে লুকানো অবস্থায় ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে গোদাগাড়ী নদীর ওপার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজশাহী জেলাসহ রাজধানী ঢাকার খুচরা ও পাইকারী বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী
শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ
বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত