ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কচাকাটায় চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:০

নাগেশ্বরীর কচাকাটায় স্থানীয় মাতব্বর কর্তৃক চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে ভুক্তভোগী পরিবার কর্তৃক কচাকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলম অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে  বক্তব্য দেন নুর আলম ছকমলী। তিনি উপজেলার কচাকাটা থানার শিংগামারী ধারিয়ারপাড় দামালগ্রাম এলাকার বছির উদ্দিনের ছেলে। নুর আলম ছকমলী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তাকে, তার মা ছকিনা বেগম ও তার ভাই আব্দুর রহিমকে তার বাবা বছির উদ্দিন ব্যাপারী চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ২.১১ একর পরিমাণ জমি দানপত্র করে দেন। সেই জমিতে ধান রোপন করতে গেলে স্থানীয় প্রভাবশালী মাতব্বর মনিরুল ইসলাম মনির, নুরজামাল হোসেন, সাবেক ইউপি সদস্য সৈফুর রহমান, মোস্তফা মিয়া, রাশেদুল ইসলাম, নুর ইসলাম, শাহাজামালসহ কয়েকজনের একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকী প্রদান করেন চক্রটি। এদিকে চাঁদা না দেয়ায় তারা দুই ভাই এখন বাড়ী ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন অন্যত্রে। ফলে তাদের ওই কৃষি জমিগুলো অনাবাদী হয়ে পড়ে আছে এখনো। এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দেন তারা। তদন্ত সাপেক্ষে আইনী প্রতিকার চান পরিবাটি। 
সংবাদ সম্মেলনে নুর আলমের বাবা বছির উদ্দিন জানান তিনি খুশি করে তার দুই ছেলেকে জমি দান করেছেন। কিন্তু তার আরেক ছেলে শাহাজামাল বিষয়টি নিয়ে এলাকার কিছু মাতব্বরদের সহযোগিতায় ঝামেলা সৃষ্টি করছে। 
সংবাদ সম্মেলনে নুর আলমের বাবা মা ও ভাই আব্দুর রহিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ