সাবেক চেয়ারম্যান জাফরপত্নী আমিনার জেল
অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনের সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।
এসময় আমিনা খাতুন (৫৩) আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানাসহ তাকে কারাগারে পাঠানো হয়।
দুদকের পিপি মোকাররম হোসাইন বলেন, “সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আমিনা খাতুনকে সাড়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দেয়া হয়েছে।”
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালের ২ এপ্রিল মামলাটি করেছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, কক্সবাজার দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া তথ্য বিবরণীতে আমিনা খাতুন ২৬ লাখ ৫৭ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। পাশাপাশি তার আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১১ লাখ ৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদের সন্ধান পায় দুদক।
তদন্ত শেষে দুদকের ২০২২ সালের ১২ সেপ্টেম্বর আমিনা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান