ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:৪৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত রাষ্ট্র সংস্করণ ৩১ দফা দাবি বাস্তবায়নে বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি বাজার সহ নিয়ামতি ইউনিয়ন এর নতুন বাজার, মহেশপুর, চামটা এমন কয়েকটি স্থানে ২৪  আগস্ট রবিবার সকাল দশটায় এ পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বরিশাল জেলা বিএনপি ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির, এডভোকেট নজরুল ইসলাম খান রাজন 
এবং এই সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি বাকেরগঞ্জ উপজেলা ও সাবেক সহ-সভাপতি বরিশাল জেলা বিএনপি, আলহাজ্ব আব্দুল মালেক শিকদার। এ ছাড়াও এ পথসভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপি'র সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা , পৌর বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য ঢাকা দক্ষিণ যুবদল সালাম শিকদার বাকেরগঞ্জ উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত পথসভায় নজরুল ইসলাম খান রাজন বক্তৃতা রেখে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নেতৃত্বে  এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শকে যারা বুকে ধারণ করি, আমরা অবশ্যই সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, নৈরাজ্য মুক্ত, এবং আওয়ামীকরণ মুক্ত করে একটি সুশৃংখল এবং সুন্দর বাকেরগঞ্জ তৈরি করবো। তিনি আরো বলেন বাকেরগঞ্জ আবুল হোসেন খান এর নেতৃত্বে বাকেরগঞ্জ কয়েকটি ইউনিয়নে পকেট কমিটি ও কমিটি বাণিজ্য করা হয়েছে আমি এই নেতৃত্বের ধিক্কার জানাই আমি চাই বাকেরগঞ্জ এই ব্যবসায়ী রাজনৈতিক সিন্ডিকেট ভেঙ্গে দলের কমিটিতে ত্যাগীদের স্থান দেয়া হোক তেগীরা কখনোই সন্ত্রাসী ও নৈরাজ্য কার্যকলাপে জড়িত থাকে না, সারাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে দলে ত্যাগীদের স্থান দিতে হবে আমাদের সকলকে একত্রিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নির্দেশিত রাষ্ট্রসংস্কর ৩১ দফা দাবি, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, নির্মূল করে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করার লক্ষ্যে আমাদের বদ্ধপরিকর থাকতে হবে।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ