পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা তিন রাস্তার মোড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়া গ্রামের মোহাম্মদ বখতিয়ারের ছেলে এবং সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্ব গোঁয়াখালী থেকে জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে পেকুয়া বাজারে যাচ্ছিলেন। ভোলাইয়াঘোনা তিন রাস্তা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। চমেকে নেওয়ার পথে রাত পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যুর সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সঙ্গে কথা বলেছে। এ-সংক্রান্ত বিষয়ে পরিবার কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান