লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
“তোমার কৃতিত্ব আমাদের অহংকার”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এস.এস.সি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। প্রধান বক্তা ছিলেন লাকসাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুর রহমান বাদল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ নিজাম উদ্দিন, বিএনপি নেত্রী ও আব্দুর রহমান বাদলের সহধর্মিনী পান্না আক্তার, লাকসাম ডায়াগনস্টিক হসপিটালের চেয়ারম্যান লুৎফর রহমান জুয়েল, চৌধুরী অ্যান্ড সন্স (প্যারাগন গ্রুপ) এর পরিচালক মইনুল হক চৌধুরী হেলাল, সাংবাদিক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহসিন উদ্দিন খাঁন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ তার বক্তব্যে বলেন, "সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ—এ কথাটি তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা যারা জিপিএ-৫ পেয়েছ, তাই তোমাদের আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর এবার ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। এ স্কুলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমি দোয়া করি তোমরা পড়ালেখা করে রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে অবস্থান করো।" তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ