ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মাতারবাড়িতে নারীদের বিকল্প আয়ের পথ খুলে দিল ইপসা


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ১২:২০

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নারীদের স্বাবলম্বী করে তুলতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা কাজ করছে হাতে-কলমে। জীবিকার পাশাপাশি নারীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে তারা বেছে নিয়েছে বুটিকস ও নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ।

ইপসার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা এখন শুধু দক্ষ কর্মীই নন, বরং পরিবার ও সমাজে স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসাবেও পরিচিতি পাচ্ছেন। তাদের হাতে তৈরি নকশিকাঁথা ইতোমধ্যে দেশের বিভিন্ন বাণিজ্য মেলায় প্রদর্শিত হয়েছে এবং বিদেশেও রপ্তানি হয়ে সুনাম অর্জন করেছে।

প্রতিটি সুই–সুতোর ফোঁড় শুধু একটি নকশিকাঁথাই নয়, বরং তা হয়ে উঠছে একটি পরিবারের জীবিকার অবলম্বন। এ উদ্যোগে শতাধিক পরিবার নতুনভাবে আয়-রোজগারের সুযোগ পেয়েছে। বর্তমানে তারা অনলাইন ও অফলাইনে নকশিকাঁথা বিক্রি করে আসছেন।

আজ মহেশখালী উপজেলা পরিষদের ইপসার আয়োজনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ সহ ইপসার প্রতিনিধি ড. প্রবাল বড়ুয়াসহ আজিজ সিকদার , ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আহাতার ইকবাল দাদুল, আমি রকিয়ত উল্লাহ সহ উপকার ভোগী সদস্য ও নারী উদ্যোক্তারা তাদের ভবিষ্যৎ  চিন্তা ভাবনা ও তাদের নকশিকাঁথর পদর্শনী দেখেছি এবং ইপসার পক্ষ থেকে তাদেরকে জনপ্রতি ১০ হাজার টাকা করে তাদের ক্লাবের সদস্যদের দেওয়া হয়।

কোনো এজেন্সি বা বিক্রয় প্রতিষ্ঠান যদি তাদের তৈরি পণ্য সরাসরি বিপণনের জন্য চুক্তিবদ্ধ হয়, তবে মাতারবাড়ির নারীরা আরও বেশি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং নতুন উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে।

মাতারবাড়ির নারীদের তৈরি নকশিকাঁথা শুধু একটি কারুকাজ নয়, এটি তাদের সংগ্রাম, স্বপ্ন ও আত্মনির্ভরতার প্রতিচ্ছবি। সমাজের সকলকে এই উদ্যোগের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ইপসা কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ