ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ১২:৫৮

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট, ২০২৫) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলা এলাকায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ। এ সময় তিনি বলেন, "জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রশাসনিক বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।

উপজেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সকলেই স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের