ডাসারে প্রতিবন্ধী ও দুগ্ধ খাতের মাঝে সুদমুক্ত ঋণ প্রদান
মাদারীপুরের ডাসার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পল্লী মাতৃকেন্দ্র, দুগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সমাজসেবা অফিস প্রাঙ্গণে এ ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন।
এ সময় ১০ জন ঋণগ্রহীতার মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা, পল্লী মাতৃকেন্দ্রের ১৫ জনের মাঝে ৭ লাখ ২৫ হাজার টাকা এবং প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রমের আওতায় একজনকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সর্বমোট ১২ লাখ ৭৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
এছাড়া পল্লী মাতৃকেন্দ্রের ৯ জন সম্পাদিকার মাঝে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার, কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত