ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৪:৫৯

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় খরের দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীরা গুলি চালিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়ার-৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
 
উদ্ধার অস্ত্রগুলো হচ্ছে,  জি-থ্রি রাইফেল ২টি, এমএ-১ (Verient MK2) ১টি, এলএম ১টি, ম্যাগাজিন ৮টি, গুলি ৫০০ রাউন্ড ছিল। 

অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, 'মঙ্গলবার হ্নীলার সীমান্তে খরের দ্বীপে একটি অস্ত্র-গোলাবারুদের চালান পাচারের খবরে তিনিসহ বিজিবির একটি দল সেখানে অভিযান পরিচালানা করে। এসময় বিজিবির বিজিবি সদস্যদের দেখে তারা এক রাউন্ড ফায়ার করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকা যোগে পালিয়ে যায়। ওই এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। 

তিনি বলেন, ' দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধারকৃত অস্ত্রসমূহ সম্ভবত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারী অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। ধারণা করা হয়, এগুলো যে কোন সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সনাক্তকরণ এর চেষ্টা চলছে।  উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রস্তুুতি চলছে।'

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি