ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৫ বিকাল ৫:৩১

ফেনীর সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গরু চোর এবং নিষিদ্ধ সংগঠনের নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে ২৬ আগস্ট রাতে উপজেলার সদর ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় গরু চোর চক্রের সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে চরসোনাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। এ সময় সাইফুলের বাড়ির গোয়ালঘর থেকে গত ২২ আগস্ট সাহাপুর থেকে চুরি হওয়া একটি ফ্রিজিয়ান জাতের গাভীসহ দুটি চোরাই গরু উদ্ধার করা হয়।

পৃথক অভিযানে সোনাপুর ফুলতলী থেকে মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক ওরফে মাইনউদ্দিনকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের ছাবের আহম্মেদের পুত্র। এছাড়া, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ওমর ফারুককে এবং অপর এক নেতা দীন মোহাম্মদ রাজুকেও গ্রেফতার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজিদ আকন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন