ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ১২:৪

বর্তমান বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় নির্দেশে কুষ্টিয়া জেলা বিএনপিতে ‘হাইব্রিডদের’ বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।

বুধবার সন্ধ্যায় ঢাকার নিজ বাসভবনে তার এলাকার এবং কুষ্টিয়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এবং তৎকালীন সরকারের অত্যাচার, নির্যাতন সহ্য করে যেসব তৃণমূলের কর্মীরা আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছে, তাদেরকেই তাদের যোগ্য সম্মান দেওয়া হবে।" তিনি আরও বলেন, দলের সম্মান রক্ষার্থে, সাধারণ মানুষকে বিএনপির প্রতি আকৃষ্ট করতে এবং জাতীয় নির্বাচনে মানুষ যেন বিএনপিকে বিশ্বাস করে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে দলের মধ্যে লুকিয়ে থাকা দুর্নীতিবাজ নেতাকর্মী ও হাইব্রিডদের বিতাড়িত করা হবে। কুষ্টিয়াতে বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না, সে যত বড় নেতাই হোক না কেন, তাকেও শাস্তির আওতায় আনা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেখ সাদী'র এই উদ্যোগকে কুষ্টিয়া জেলার প্রবীণ ও তরুণ রাজনৈতিক নেতারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, "আমাদের শেখ সাদী'র হাতেই নিরাপদ কুষ্টিয়া জেলা বিএনপি। তার নেতৃত্বে সবাই এখন ঐক্যবদ্ধ এবং দলের মধ্যে এখনো যেখানে যেখানে গ্রুপিং আছে, তা অচিরেই নিরসন হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের