ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ২:১৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় ডাকাতি চেষ্টার সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এ ঘটনাটি ঘটে।

আটক সহিদুল হক একই উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলা এবং শব্দ শুনতে পান। এ সময় সন্দেহ হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যাংকের ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্নও পাওয়া 

এদিকে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ বাজারের মাঝেই ব্যাংকটির অবস্থান। এ অবস্থায় ডাকাতির চেষ্টা উদ্বেগজনক হলেও স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত