সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার
জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কালকিনি পৌরসভা প্রাঙ্গণে জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হেজাজ খান, ইউনিয়ন দলনেতা ও সদস্যরা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতে এর আওতা আরও বাড়ানো হবে।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত