ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গেন্ডারিয়ার ডিআইটি পুকুর পাড় এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৮-৮-২০২৫ রাত ৮:৫৫

আজ বৃহস্পতিবার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৭/১ এর আওতাধীন ডিআইটি পুকুর পাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় ডিআইটি পুকুর পাড় ঘিরে থাকা অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

ডিআইটি পুকুর পাড় রক্ষা কমিটির অভিযোগের প্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর নির্দেশ মোতাবেক রাজউক এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ডিআইটি পুকুর পাড়ের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, দুই তালা ইমারত, রিক্সার গ্যারেজ সহ অন্যান্য অবৈধ স্থাপনা। মোবাইল কোর্ট চলাকালে উক্ত স্থাপনাসমূহে অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউক এর ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় করে নির্মিত স্থাপনাসমূহ অপসারণের লক্ষ্যে রাজউক কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে যার অংশ হিসেবেই পরিচালিত হয় আজকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম। 

এসময় আরও উপস্থিত ছিলেন রাজউক এর অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার মোঃ আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। এসময় দীর্ঘদিন ধরে দখলকৃত এসকল স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ডিআইটি পুকুর পাড় এলাকাবাসীগণ রাজউক ও রাজউক চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Aminur / Aminur

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল