গেন্ডারিয়ার ডিআইটি পুকুর পাড় এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান
বৃহস্পতিবার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৭/১ এর আওতাধীন ডিআইটি পুকুর পাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় ডিআইটি পুকুর পাড় ঘিরে থাকা অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ডিআইটি পুকুর পাড় রক্ষা কমিটির অভিযোগের প্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর নির্দেশ মোতাবেক রাজউক এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বেলায়েত হোসেন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ডিআইটি পুকুর পাড়ের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, দুই তালা ইমারত, রিক্সার গ্যারেজ সহ অন্যান্য অবৈধ স্থাপনা। মোবাইল কোর্ট চলাকালে উক্ত স্থাপনাসমূহে অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউক এর ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় করে নির্মিত স্থাপনাসমূহ অপসারণের লক্ষ্যে রাজউক কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে যার অংশ হিসেবেই পরিচালিত হয় আজকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজউক এর অথরাইজড অফিসার জনাব এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার জনাব মোঃ আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। এসময় দীর্ঘদিন ধরে দখলকৃত এসকল স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ডিআইটি পুকুর পাড় এলাকাবাসীগণ রাজউক ও রাজউক চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন