ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে ইন্টারনেটের ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন, প্রাননাশের হুমকি


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ৪:৩২

সুন্দরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী আশানুর রহমান আকন্দের স্থাপিত ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ভুক্তভোগী আশানুর রহমান আকন্দ সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন আকন্দের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশানুর রহমান দীর্ঘদিন ধরে চন্ডিপুর ইউনিয়নে সুনামের সঙ্গে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। তার উদ্যোগে গ্রামের অনেক তরুণ ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এছাড়া তিনি নিজেও আউটসোর্সিং ব্যবসায় সফল হয়ে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা পেয়েছেন।

ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি তিনি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নতুন সংযোগ স্থাপন করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে তাকে ব্যবসা বন্ধের জন্য হুমকি দিয়ে আসছিল। কিন্তু তিনি ব্যবসা চালিয়ে গেলে গত বুধবার সন্ধ্যায় সীচা চৌরাস্তা এলাকায় প্রায় ২০০ মিটার ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দেয় তারা।

অভিযুক্তরা হলেন, সীচা সোনারপাড়া গ্রামের মৃত মেনহাজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মমিন, একই গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে রফিকুল ইসলাম, উত্তর সীচা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম এবং মৃত বদিয়া মিয়ার ছেলে মিজানুর রহমান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২