শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
বগুড়ার শেরপুর উপজেলায় গোয়ালঘরে কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে মারা গেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের নলডাঙ্গী (গজারিয়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের হাজী মো. আফসার আলী (৬০) প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে দরজা তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ গরুর ছোটাছুটি ও চিৎকারের শব্দ শুনে তার ছোট ভাইয়ের স্ত্রী নূপুর দৌড়ে এসে আগুন দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু খড়কুটো ও দাহ্য পদার্থে তৈরি গোয়ালঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরুগুলো শিকলে বাঁধা অবস্থায় পুড়ে ছাই হয়ে যায়।
আফসার আলীর জীবনের সব সঞ্চয় ছিল তার গোয়ালঘরে বাঁধা আটটি গরু আর চারটি ছাগল। সেগুলোকেই সন্তানসম যত্নে লালন করতেন তিনি। কিন্তু এক রাতের অগ্নিকাণ্ডেই পুড়ে ছাই হয়ে গেছে তার সব স্বপ্ন।
অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত আফসার আলী। তিনি বলেন, “গরুগুলোই ছিল আমার ভরসা। দুধ বিক্রি করে সংসার চলত। এখন আমার সব শেষ হয়ে গেল।”
খবর পেয়ে শেরপুর থানার এসআই মো. আমিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার