বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন বাক প্রতিবন্ধী রেনু, শোভা, শিউলি ও খোদেজা।
গত বৃস্পতিবার (২৮ আগষ্ট) দুপুর আনুমানিক আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০১৭ সাল থেকে বরগুনা আদালতে মামলা চলমান থাকায় জমির উপর নিষেধাজ্ঞা জারী হয়। প্রতিপক্ষরা নিষেধাজ্ঞার বিষয়টি গোপন রেখে বিশৃঙ্খলা করে এবং আদালতকে অবমাননা করে চাষাবাদ করার জন্য জমিতে প্রবেশ করে জমির নেচার পরিবর্তন করার খবর পেয়ে শোভা ওরফে রেকসোনা, শিউলি, খোদেজা ও বাক প্রতিবন্ধী রেনুসহ অন্য ১ জন ছুটে যায় ঘটনাস্থানে। জমিতে চাষাবাদ করতে বাঁধা নিষেধ করার কারনে কচু গাছের আড়ালে লুকিয়ে থাকা ছোট তালতলী গ্রামের শাহ আলম মুন্সী, জেহাদ মুন্সী, পারভেজ মুন্সী, ফারুক মুন্সী ও শিমূলসহ আরোও ৯ জন মিলে বাক প্রতিবন্ধীকে কান বরাবর দা দিয়ে কোপ দেয় ও অন্যদের কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে মারধর ও মারাত্মক জখম করে।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শোভা ওরফে রেকসোনা সাথে কথা বললে,তিনি সকালের সময়কে জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এলাকাবাসীর সাথে কথা বললে তাঁরা সকালের সময়কে জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ,কে,এম শাহনেওয়াজ ও ফারুক মুন্সী এলাকায় অনেক নৈরাজ্য সৃষ্টি করে, অনেকের জমি ভোগ দখল করে আসছিলো,উনার বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলে না। এখনোও উনি আগের মতই ভূমিদস্যু রয়ে গেছেন।
অভিযুক্ত ফারুক মুন্সী এর সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই।
এ ব্যপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব আলী সকালের সময়কে জানান, কোন অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন