লাকসামে মামলা তোলার হুমকি ও প্রতারণার অভিযোগে বাদীর সংবাদ সম্মেলন
লাকসামে মামলা তোলার কথা বলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে প্রতারণার মাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাদী আবদুর রহিম।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় লাকসাম চাঁদপুর রেলগেটস্থ মেজ্জন হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, যুবদল, তাতীদল ও জাসাসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে করা মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আদালতে দায়ের করা মামলার আসামি উপজেলা যুবদলের সদস্য কামরুজ্জামান সবুজ, উপজেলা তাতীদলের সভাপতি মোঃ ইউনুস মিয়া ও পৌরসভা জাসাস সভাপতি মোঃ আবু বক্কর সুমনসহ সবাই নির্দোষ।
তিনি অভিযোগ করেন, এর আগেই বহিস্কৃত যুবদল নেতা মোঃ সফিউল্যাহর বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় তিনি থানায় মামলা করেছিলেন। ওই মামলা তুলে নিতে সফিউল্যা ও তার অনুসারীরা ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও প্রতারণার আশ্রয় নিয়ে তাকে দিয়ে গত ২৫ আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করান।
প্রসঙ্গত, গত ৪ মার্চ সকালে লাকসাম বাইপাস বাংগড্ডা সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে সিএনজি চালক আবদুর রহিমকে জোরপূর্বক তুলে নিয়ে হাউজিং এস্টেট এলাকায় প্রধান আসামি সফিউল্যা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় লাকসাম থানায় মামলা হয় এবং গত ২৬ জুলাই সফিউল্যাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।
জামিনে বের হয়ে সফিউল্যা গত ২০ আগস্ট এক মানববন্ধনে যুবদল নেতা কামরুজ্জামান সবুজ, তাতীদল সভাপতি মোঃ ইউনুস মিয়া ও জাসাস সভাপতি মোঃ আবু বক্কর সুমনের বিরুদ্ধে বিষোদগার করেন। এর প্রতিবাদে ওইদিনই স্থানীয় যুবদল, তাতীদল ও জাসাস নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত যুবদল নেতা কামরুজ্জামান সবুজ, তাতীদল সভাপতি ইউনুস মিয়া ও জাসাস সভাপতি আবু বক্কর সুমন জানান, “সফিউল্যার অপকর্ম ঢাকতে আমাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আজ বাদী নিজেই সংবাদ সম্মেলনে তা স্বীকার করেছেন।” তারা প্রশাসনের প্রতি সফিউল্যার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ