ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ২:৫৮
 উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।
 
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের সামনে তেরখাদা-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি ও তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক মফিজ মোল্লা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রলির চালকও সামান্য আহত হয়েছেন। সংঘর্ষে উভয় যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
 
স্থানীয়রা আহত মফিজ মোল্লাকে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলেই রাখা আছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস