পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুরে জর্জকোট এর সামনে থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে অবস্থান নেয়।এতে সড়কের দুই পাশে আটকা পড়ে ছোট-বড় শতশত যানবাহন।
সমাবেশে বক্তব্য দেন,গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের আহবায়ক মো:মাহাফুজার রহমান। তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর দফায় দফায় হামলাকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এবং সেনাপ্রধানের পদত্যাগসহ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারনের দাবী করেন তিনি।
বক্তব্য শেষে নেতাকর্মীরা সড়কে অবস্থান কর্মসুচি পালন করলে পুলিশ বাঁধা দেয়। বিক্ষোভ সমাবেশে জেলা, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ