মায়ের হাতে দু’বছরের সন্তান খুন
খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় বালিশ চাপা দিয়ে দুই বছরের শিশু সন্তান মো: তৌহিদুল আলমকে হত্যা করেছে মা। এ ঘটনায় মাকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট ২০২৫) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো.আব্দুল বাতেন মৃধা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির চাকরিজীবী। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। রাতের কোনো এক সময় শিশুর মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটি মারা যায়।
নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যায়। রাত বেশি হওয়ার জেলা সদরে ফিরতে পারিনি। রাত তিনটার দিকে ফোন আসে আমার ছেলে খুন হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান