ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল টূর্নামেন্ট অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১২:৪৭

কুমিল্লার লাকসাম প্রেসক্লাব আয়োজিত ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গাজীমুড়াা আল আমিন স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৮-৭ গোলে নোয়োখালীর সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতির সৌরভ। টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হন, বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমির মাহফুজুর রহমান।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে শনিবার (৩০ আগষ্ট) বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
বিশেষ অতিথি ছিলেন, লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস-চেয়ারম্যান মীর মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, পৌরসভা যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়ামোদী ইসমাইল হোসেন, লাকসাম প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, প্রেসক্লাবের সদস্যবৃন্দ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, আরিফুর রহমান। সহকারী হিসেবে ছিলেন, মিজানুর রহমান ও আব্দুল হান্নান। ম্যাচ কমিশনার ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ধারা ভাষ্যকার ছিলেন, মোশারফ হোসেন ফারুক। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত